সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য আব্দুর রহমান রিয়াদ হত্যা মামলার মো. হৃদয় (১৯) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেয়িলন (র্যাব)।
বৈষম্যবিরোধী নেতা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খান। পুলিশ বলেছে, সাকিব খান নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে একজন পুলিশ সুপারের পদায়নের জন্য প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীকে একটি মোবাইল নম্বর থেকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন।
নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়া থানা চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে।
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ জুন) রাতে মাদারীপুরের সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টেকেরহাট বন্দরের বরিশাল গেট এলাকায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ আরও তিনজনের বিরুদ্ধে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা হয়েছে।